× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ট্রাম্পের শুল্কনীতি; ২০২০ পরবর্তী যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে সর্বোচ্চ ধস

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ এপ্রিল ২০২৫, ১৬:০৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের ফলে ২০২০ সালের পর সবচেয়ে বড় ধস নেমেছে যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে। বুধবার (২ এপ্রিল) শুল্কারোপের ঘোষণা দেওয়ার পর পরই মার্কিন পুঁজিবাজারের সূচক কমতে শুরু করে। 

বৃহস্পতিবার (৩ এপ্রিল), পুঁজিবাজারের সূচক এস অ্যান্ড পি ফাইভ হান্ড্রেড ইতিহাসে চার বছর পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়। একদিনেই আনুমানিক ২.৪ ট্রিলিয়ন ডলারের শেয়ারমূল্য হারিয়েছে এই সূচক। নাসডাক সূচকও ৫.৯৭ শতাংশ কমে যায়, যা করোনা মহামারীর পর সবচেয়ে বড় পতন। 

এছাড়া, অ্যাপল ও অ্যামাজনের মতো বড় প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দামও প্রায় ৯ শতাংশ কমেছে। এর আগে, এশিয়ার শেয়ারবাজারেও বড় ধস দেখা গিয়েছিল। ৩ এপ্রিল, বৃহস্পতিবার, জাপানের নিক্কেই সূচক ৪.৬ শতাংশ কমে আট মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.