× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার চীনা পণ্যে শুল্ক ১৪৫ শতাংশ- হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক।

১১ এপ্রিল ২০২৫, ১৩:১০ পিএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৫, ১৩:১০ পিএম

ছবিঃ সংগৃহীত।

চীনা পণ্যের ওপর শুল্কের হার আরও বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, চীন থেকে আমদানি করা পণ্যে এখন ১৪৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঘোষণা দেওয়া হয়। খবরটি প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান এবং নিউইয়র্ক টাইমস।

এর আগে ট্রাম্প প্রশাসন চীনের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেও, বর্তমান প্রশাসন তা ২০ শতাংশ বাড়িয়ে ১৪৫ শতাংশে উন্নীত করেছে। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ফেন্টানিল উৎপাদনকারী দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিল। সেই অতিরিক্ত শুল্ক যুক্ত করেই চীনের প্রায় সব পণ্যের ওপর নতুন এই হার কার্যকর করা হয়েছে।

এদিকে পাল্টা প্রতিক্রিয়ায় চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৮৪ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্র চীনের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৫৮২. বিলিয়ন মার্কিন ডলার। নতুন এই শুল্কনীতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.