× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোদির সঙ্গে বৈঠক করতে ভারত সফরে জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক।

২১ এপ্রিল ২০২৫, ২০:৪১ পিএম । আপডেটঃ ২১ এপ্রিল ২০২৫, ২০:৪২ পিএম

ছবিঃ সংগৃহীত।

চার দিনের সরকারি সফরে আজ (২১ এপ্রিল) সকালে ভারতে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে দেওয়া হয় আনুষ্ঠানিকগার্ড অব অনার সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী ঊষা চিলুকুরি, তিন সন্তান এবং যুক্তরাষ্ট্র সরকারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে দক্ষিণ মধ্য এশিয়া বিষয়ক মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (NSC) সিনিয়র ডিরেক্টর রিকি গিলও রয়েছেন।

সফরের শুরুতেই ভান্স পরিবারসহ পরিদর্শন করেন দিল্লির বিখ্যাত অক্ষরধাম মন্দির। সেখানে পরিবারটি বেশ কিছু সময় কাটায়। মন্দির কর্তৃপক্ষ জানায়, বিশেষ করে ভান্সের সন্তানরা স্থাপনাগুলোর নিপুণ শিল্পকর্ম পরিবেশ উপভোগ করেছে। মন্দিরের মুখপাত্র রাধিকা শুক্লা বলেন, “তাদের হাতে একটি স্মারক তুলে দেওয়া হয়েছে, যাতে তারা এই স্মরণীয় মুহূর্তটি মনে রাখে।

সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে ভান্সের অংশগ্রহণে এক নৈশভোজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। ভারতের মন্ত্রিসভার সদস্যরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকের পর ভারত-যুক্তরাষ্ট্র কৌশলগত অংশীদারত্ব নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

সফরের অংশ হিসেবে আগামীকাল (২২ এপ্রিল) জয়পুরে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার কথা রয়েছে ভাইস প্রেসিডেন্ট ভান্সের। ধারণা করা হচ্ছে, ভাষণে ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং একাধিক সহযোগিতার সম্ভাবনা তুলে ধরবেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.