× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতকে ১৩১ মিলিয়ন ডলার মূল্যের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ মে ২০২৫, ১৩:৫২ পিএম

ছবিঃ সংগৃহীত।

ভারতকে ১৩১ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম লজিস্টিক সহায়তা প্রদানের প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। এটি দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্ক প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের অধীনস্থ ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি (DSCA) এই সম্ভাব্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় সার্টিফিকেশন দিয়েছে এবং মার্কিন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে। এই উদ্যোগ মূলতফরেন মিলিটারি সেল' (FMS) পদ্ধতির অধীনে বাস্তবায়িত হবে এবং এটি ইন্দো-প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস কর্মসূচির অংশ।

উল্লেখ্য, ডিএসসিএর প্রধান লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বৈদেশিক নীতির স্বার্থ রক্ষা করা, পাশাপাশি মিত্র দেশগুলোর নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা যাতে তারা আঞ্চলিক বৈশ্বিক চ্যালেঞ্জের সম্মিলিতভাবে মোকাবিলা করতে পারে।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক সচেতনতা বৃদ্ধির জন্য ভারতের সঙ্গে ১৩১ মিলিয়ন ডলারের সম্ভাব্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.