× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জেরুজালেমে ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের ৬টি স্কুল বন্ধ করছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ মে ২০২৫, ১৯:৫৬ পিএম

ছবিঃ সংগৃহীত।

পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনি শিশুদের জন্য পরিচালিত জাতিসংঘের তত্ত্বাবধানে থাকা ছয়টি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। আগামী শুক্রবার (৯ মে) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়ের দাবি, স্কুলগুলো ‘অনুপযুক্ত পরিবেশে’ পরিচালিত হচ্ছে এবং সেগুলো ‘ইসরায়েলি শিক্ষা নীতিমালা লঙ্ঘন’ করেছে। তবে এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে জাতিসংঘের রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি (ইউএনআরডব্লিউএ)। সংস্থাটি একে ফিলিস্তিনি শিশুদের শিক্ষার অধিকার লঙ্ঘন বলে আখ্যায়িত করেছে।

ইউএনআরডব্লিউএ’র মুখপাত্র সামিহা শাম্মুত কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, এই স্কুলগুলোতে প্রায় ৩ হাজার ফিলিস্তিনি শিশু শিক্ষা গ্রহণ করতো, যাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। তিনি আরও বলেন, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত, যা পূর্ব জেরুজালেমের ফিলিস্তিনি পরিবারগুলোর মৌলিক অধিকারকে ক্ষুণ্ন করছে।

ফিলিস্তিনি শিক্ষা মন্ত্রী মারওয়ান আওয়ারতানি এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে একে ‘শিক্ষার ওপর যুদ্ধ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইসরায়েল এই ধরনের পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিনিদের পরিচয় মুছে ফেলার চেষ্টা করছে।

ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় ফিলিস্তিনি সম্প্রদায়ের সঙ্গে আলোচনাও চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.