× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

১০ মে ২০২৫, ১২:২৩ পিএম

ছবি: সংগৃহিত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানে গত মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জেরে দুই দেশের মধ্যে যুদ্ধের দামামা বইছে। শনিবার (১০ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের 'অপারেশন সিন্দুর' এর বদলা হিসেবে পাকিস্তান 'অপারেশন বানিয়ান মারসুস' শুরু করেছে।   বিবিসি বলছে, পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে। 

এই উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে ভারত কিনেছে। একই সঙ্গে পাকিস্তান সাইবার হামলা করে ভারতের শীর্ষস্থানীয় ওয়েবসাইটগুলো হ্যাক করার দাবি করেছে। তবে বিবিসি এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি। ভারতের দিক থেকেও এসব বিষয়ে কোনও মন্তব্য আসেনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.