× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানালেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মে ২০২৫, ১৫:১১ পিএম

ছবিঃ সংগৃহীত।

সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র আরোপিত দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার ওপর বাশার আল-আসাদ সরকারের সময় থেকে চালু থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আল-শারা বলেন, “নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই সিদ্ধান্তটি ঐতিহাসিক সাহসী। এটি শুধু সিরীয় জনগণের দুর্ভোগ লাঘব করবে না, একইসঙ্গে গোটা অঞ্চলে স্থিতিশীলতার ভিত্তি তৈরি করবে।

তিনি আরও বলেন, “কৃতজ্ঞতার সঙ্গে জানাতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের প্রতি ভালোবাসা সহানুভূতির সাড়া দিয়েছেন।

উল্লেখযোগ্যভাবে, বুধবার (১৪ মে) সৌদি আরবের রাজধানী রিয়াদে ট্রাম্প আল-শারার মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। এটি গত ২৫ বছরে যুক্তরাষ্ট্র সিরিয়ার শীর্ষ নেতাদের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক বৈঠক।




সূত্রঃ ফ্রান্স ২৪।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.