× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘জেরুজালেম দিবসে’ র‌্যালিতে হিজাব পরিহিতা নারীদের গায়ে ইসরায়েলি বিক্ষোভকারীদের থুতু

আন্তর্জাতিক ডেস্ক।

২৭ মে ২০২৫, ১৫:৫৮ পিএম । আপডেটঃ ২৭ মে ২০২৫, ১৫:৫৮ পিএম

ছবিঃ সংগৃহীত।

পূর্ব জেরুজালেমে ১৯৬৭ সালের যুদ্ধের বার্ষিকী উপলক্ষে ইসরায়েলি সমর্থকদেরফ্ল্যাগ মার্চশোভাযাত্রা ঘিরে ওল্ড সিটির মুসলিম কোয়ার্টারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সোমবার (২৬ মে) আয়োজিত এই ্যালিতে অংশ নেয় হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী। আল-জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, শোভাযাত্রার সময় মুসলিমবিরোধী স্লোগান, হিজাব পরিহিত নারীদের ওপর থুতু ছোঁড়া, দোকানপাটে ভাঙচুর সহিংস আচরণের একাধিক ঘটনা।

শোভাযাত্রাটি মূলত মুসলিম আবাসিক এলাকাগুলোর পাশ দিয়ে অতিক্রম করে। অংশগ্রহণকারীরা স্লোগান দিতে থাকে—“তাদের গ্রাম পুড়ুক”, “আরবদের মৃত্যু হোক অধিকাংশ বিক্ষোভকারী ছিল জেরুজালেম পশ্চিম তীরের দখলদার বসতিতে বসবাসকারী ইসরায়েলি নাগরিক, যাদের আন্তর্জাতিক আইন অনুসারে ওই অঞ্চলে বসবাস অবৈধ।

স্থানীয় সময় দুপুরের আগেই মুসলিম অধ্যুষিত এলাকায় শুরু হয় উত্তেজনা। ধর্মীয় জাতীয়তাবাদী পোশাক পরা যুবকদের একাংশ হিজাব পরিহিত নারীদের গালিগালাজ অপমানজনক আচরণ করে। একাধিক দোকানে ঢুকে পণ্য চুরি করে, ক্যাফে তছনছ করে এবং কমপক্ষে একটি বাসভবনে জোরপূর্বক প্রবেশ করে।

ঘটনার এক পর্যায়ে, স্থানীয় ক্যাফে মালিক রেমন্ড হিমো বিক্ষোভকারীদের আচরণের প্রতিবাদ করলে, এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা তাকে হুমকি দিয়ে বলেন, “এখনই দোকান বন্ধ করো, না হলে আমি তোমাকে রক্ষা করতে পারব না। ঘটনার পর দুপুর ১টার মধ্যেই এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ করে দেওয়া হয় এবং বাসিন্দারা নিরাপত্তার আশঙ্কায় ঘরের দরজা-জানালা বন্ধ করে আশ্রয় নেন।








সূত্রঃ আল-জাজিরা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.