× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আগ্রাসন বন্ধ না হলে আলোচনা নয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক।

২০ জুন ২০২৫, ১৬:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় বসবে না বলে আবারো জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএকে তিনি এ কথা বলেন।

আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা চায় ও বেশ কয়েকবার বার্তা পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি যে, আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো সুযোগ নেই। এই অপরাধের অংশীদার হওয়ায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই।

গত ১৩ জুন ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসছেন আরাঘচি। শুক্রবার (২০ জুন) জেনেভায় ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে তার দেখা হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.