× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চ্যাটজিপিটির পরামর্শে ফ্রান্সে স্থায়ী বসতি গড়লেন মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ অক্টোবর ২০২৫, ২০:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে এবং নতুন অধ্যায় শুরু করতে আমেরিকার মিশিগানের বাসিন্দা জুলি নিস সম্প্রতি এক অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছেন, যার পেছনে মূল ভূমিকা রেখেছে ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত চ্যাটবট 'চ্যাটজিপিটি'।

টেক্সাসে বড় হওয়া জুলি তার সম্পূর্ণ জীবন পটভূমি ও পছন্দের তালিকা চ্যাটজিপিটি-কে জানান। সেই তথ্যের ভিত্তিতে চ্যাটজিপিটি তাকে ফ্রান্সের ছোট ও মনোমুগ্ধকর শহর উজেসে চলে যাওয়ার পরামর্শ দেয়। অদ্ভুত শোনালেও, জুলি নিস সেই পরামর্শকে গুরুত্বের সাথে নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে ফ্রান্সে পাড়ি জমান এবং মার্চ মাস থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন।

জুলি নিস জানান, ফ্রান্সে আসার আগে তিনি কর্পোরেট চাকরি, উদ্বেগ, হতাশা ও শারীরিক ক্লান্তির কারণে ভীষণভাবে পরিশ্রান্ত ছিলেন। এআই-এর সাহায্যে উজেসে বসবাসের সিদ্ধান্ত নেওয়ার পর তার মানসিক স্বাস্থ্যের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। উজেস শহরের মধ্যযুগীয় সৌন্দর্য, সরু রাস্তা ও শান্ত জীবনধারা তাকে মুগ্ধ করেছে।

নতুন এই শহরে একা বসবাসের শুরুর দিকে কিছুটা একাকীত্ব অনুভব করলেও, জুলি ধীরে ধীরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সবার পছন্দের মানুষ হয়ে উঠেছেন। তিনি বর্তমানে ইউটিউবে 'ফ্রেঞ্চ জুলি ট্রাভেলস' নামে একটি চ্যানেল চালু করেছেন, যেখানে তিনি স্থানীয় জীবনধারা ও ফুড ট্যুর নিয়ে ভিডিও তৈরি করছেন।

সূত্র: সিএনএন নিউজ

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.