× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণ, শিশুসহ বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩১ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। বান্নু জেলার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে একটি মোটরসাইকেলে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুলিশ সূত্রে প্রতিবেদনে বলা হয়, পুলিশ স্টেশনের সামনে অবস্থিত দোকানগুলোর কাছে এই বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশের সাধারণ মানুষ হতাহত হন। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানিয়েছেন, হতাহতদের জেলা সদর হাসপাতাল এবং খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে।

রেসকিউ কর্মকর্তারা জানান, জরুরি সেবা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে স্থানান্তর করে এবং মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর বান্নু পুলিশের একটি দল, বোমা নিষ্ক্রিয়করণ স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে।

পুলিশ জানিয়েছে, সম্ভাব্য আরও কোনো হুমকি আছে কি না তা নিশ্চিত করতে বিডিএস দল ক্ষতিগ্রস্ত এলাকায় অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় একের পর এক নিরাপত্তা সংশ্লিষ্ট ঘটনা ঘটছে। গত জানুয়ারিতে ডোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়েছিল, যাদের একজন দুই সপ্তাহ পর মারা যায়। একই মাসে ডোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে আহত হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.