× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদিতে আজ থেকে রোজা শুরু, বাংলাদেশে কবে?

আন্তর্জাতিক ডেস্ক।

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম । আপডেটঃ ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম

ছবি: সংগৃহীত।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। তাই আজ থেকে দেশটিতে শুরু হয়েছে রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে সৌদি আরবের পাশাপাশি একই দিনে, সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও রোজা শুরু হচ্ছে।

সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হবে আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি)।

তবে ঐতিহ্যগতভাবে বাংলাদেশ চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেওয়া হয়। ইসলামী চন্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজানের সূচনা নির্ধারিত হয় হিলাল বা অর্ধচন্দ্র দেখার মাধ্যমে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.