× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজায় ৪৫০০ বছর পুরাতন দেবী মূর্তির অংশ পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্ক

৩০ এপ্রিল ২০২২, ০০:২৩ এএম

ছবি:সংগ্রহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায়  সৌন্দর্য, প্রেম আর যুদ্ধের এক প্রাচীন দেবীর পাথরের মূর্তি পাওয়া গেছে। ফিলিস্তিনি প্রত্নতাত্ত্বিকরা জানান, ৪,৫০০ বছর আগের মূর্তির মাথাটি আনাত নামের কানানীয় দেবীর। হিসেব করলে দেখা যায় এর নির্মাণকাল ব্রোঞ্জ যুগের শেষের দিকে। 

গাজা উপত্যকার দক্ষিণ অঞ্চলের খান ইউনিসের এক কৃষক জমি চাষ করতে গিয়ে গুরুত্বপূর্ণ এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পেয়েছেন। 

গবেষকরা বলছেন, গাজা উপত্যকা যে সুদূর অতীতে কানানের অন্তর্ভুক্ত ছিল, চুনাপাথরের মূর্তিটির আবিষ্কার সেটিই নতুন করে মনে করিয়ে দিল। টানা বেশ কয়েকটি প্রাচীন সভ্যতার আমলে গাজা উপত্যকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের অংশ ছিল। ৮.৭ ইঞ্চি উচ্চতার মূর্তিটির মাথায় একটি সাপের মুকুট দেখা যায়। সূত্র : বিবিসি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.