× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানে হামলা: খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত

আন্তর্জাতিক ডেস্ক।

০১ মার্চ ২০২৬, ০৯:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ইরানে সাম্প্রতিক হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-র মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-সম্পৃক্ত ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও রয়টার্স।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাবি করেছে, খামেনি নিজেও হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

তবে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ দাবির সত্যতা স্বীকার বা অস্বীকার—কোনোটিই করা হয়নি। ইরানের সংবাদ সংস্থা তাসনিম ও মেহের জানিয়েছে, সর্বোচ্চ নেতা “অবিচল রয়েছেন এবং রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন”।

পরস্পরবিরোধী এসব দাবির মধ্যে খামেনির প্রকৃত অবস্থান নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা ও উত্তেজনা বাড়ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.