× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেল আবিব সেনা সদর ও ২৭ মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

০১ মার্চ ২০২৬, ১১:৫১ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে যে তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তরফে ইরানে বোমাবর্ষণের জবাবে ষষ্ঠ দফায় হামলা চালাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে সংবাদটি প্রকাশিত হয়েছে।

তারা জানিয়েছে যে তারা ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ‘ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ হামলা চালিয়েছে।

তাদের দাবি অনুযায়ী, ২৭টি মার্কিন ঘাঁটির পাশাপাশি ইসরায়েলের টেল নব এয়ারবেস যা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড সদরদপ্তর হাকিয়্যা শহরে একটি বৃহৎ প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলা করা হয়েছে।

তারা আরও জানিয়েছে যে ইরানি বাহিনী ‘পরপর মারাত্মক চপেটাঘাত’ দিয়ে ভিন্নভাবে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ বাস্তবায়ন করবে।

সূত্র: আল জাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.