× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সকাল থেকে তেল আবিবে দফায় দফায় বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক।

০১ মার্চ ২০২৬, ১৪:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

দখলদার রাষ্ট্র ইসরায়েলের রাজধানী তেল আবিবে আজ সকালে দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় সময় রোববার (১ মার্চ) সকাল ৬টার কিছু পর থেকেই দেশটির বিভিন্ন এলাকায় বিমান হামলার আশঙ্কায় সতর্কসংকেত বেজে ওঠে। এর পরেই তেল আবিবে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ইসরায়েল তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ইরানের দিক থেকে আসা হামলা প্রতিহত করার চেষ্টা করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলেভের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলে ইরানের আরো ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। দেশজুড়ে যেকোনো সময় হামলাজনিত সতর্কসংকেত বেজে উঠতে পারে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়েও কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতারের রাজধানী দোহার বাসিন্দারাও দাবি করেছেন, শহরটিতে অন্তত ১১টি বিস্ফোরণ ঘটেছে।

এর আগে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলায় দেশটিতে আরো আটজন আহত হয়েছেন। হামলা শুরুর পর থেকে কাতারে আহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সীমিত আকারে কিছু ক্ষয়ক্ষতির কথাও জানানো হয়েছে।

সূত্র : আলজাজিরা

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.