× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বপ্নের কুয়েতে গিয়ে হতাশায় প্রবাসী সাব্বির, ঋণের বোঝা আর যুদ্ধ আতঙ্কে দিশেহারা

শাহিন আলম, কুয়েত প্রতিনিধি

০২ মার্চ ২০২৬, ১৪:১৯ পিএম

পরিবারের মুখে হাসি ফোটাতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বপ্নের দেশ কুয়েতে পাড়ি জমান সাব্বির আলী। দু’চোখ ভরা স্বপ্ন আর বুকভরা আশা নিয়ে বিদেশের মাটিতে পা রাখলেও বাস্তবতা যেন তার সেই স্বপ্নকে ম্লান করে দিয়েছে।

কুয়েতে এসে টানা তিন মাস অক্লান্ত পরিশ্রম করেও প্রত্যাশিত সাফল্যের মুখ দেখেননি সাব্বির। পরিবার-পরিজন থেকে দূরে থেকে কষ্টের জীবন পার করলেও তার চোখেমুখে এখনো ফুটে ওঠেনি স্বস্তির হাসি। তিন মাস পর অল্প কিছু বেতন হাতে পেলেও মাথার ওপর চেপে বসে আছে দেশের ঋণের বোঝা। ধার-দেনা করে বিদেশে আসার খরচ জোগাড় করায় সেই দায় এখন তাকে আরও বেশি চিন্তায় ফেলেছে।

এরই মধ্যে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরাইলের চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নতুন করে আতঙ্ক তৈরি করেছে প্রবাসীদের মধ্যে। নিরাপত্তা নিয়ে শঙ্কা আর অনিশ্চয়তায় দিন কাটছে সাব্বির হোসেনের মতো অনেক প্রবাসীর।

স্বপ্ন ছিল পরিবারের ভাগ্য বদলের, কিন্তু বাস্তবতার কঠিন চাপে আজ দুশ্চিন্তা আর অনিশ্চয়তাই তার নিত্যসঙ্গী। তবুও আশা ছাড়েননি সাব্বির। পরিবারকে সুখে রাখার প্রত্যয়ে প্রতিদিনই নতুন করে সংগ্রাম করে যাচ্ছেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.