× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতাবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ মার্চ ২০২৬, ১০:৪৫ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতাবা খামেনিকে নির্বাচিত করেছে দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টস। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় হত্যার শিকার আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতাবা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আলি খামেনিকে হত্যার চার দিনের মাথায় সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মোজতাবার নাম ঘোষণা করলো ৮৮ জন আলেমকে নিয়ে গঠিত বিশেষজ্ঞ পরিষদ। ৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি প্রভাবশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য পরিচিত।

এদিকে, চলনে-বলনে আলি খামেনির ছাপ থাকলেও বাবার মতো জনপ্রিয়তা পাননি মোজতাবা। পিতার সান্নিধ্যে থাকার কারণে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জড়িত ছিলেন তিনি। যদিও গণতন্ত্র বাদ দিয়ে পরিবারতন্ত্র চালুর আশঙ্কা রোধে আগেই মোজতাবার সর্বোচ্চ নেতা হওয়ার সম্ভাবনা নাকচ করেছিলেন আলি খামেনি।

সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের তালিকায় রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি এবং রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ৬৭ বছর বয়সী আলী রেজা আরাফির নামও আলোচনায় ছিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.