× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বেসামরিক এলাকায় হামলা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ মার্চ ২০২৬, ০৪:১৭ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আরও বলেছেন, ট্রাম্প শুধু কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি, তিনি তাকে নির্বাচিত করা আমেরিকান জনগণের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, বিশ্বব্যাপী বাজারে এ হামলার প্রভাব পড়েছে, দাম বেড়েছে জ্বালানির, মুদ্রাবাজার অস্থিতিশীল হয়ে উঠেছে এবং বিশ্বজুড়ে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমেছে।

তেহরান ছেড়েছে এক লাখ মানুষ

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা বেড়ে যাওয়ায় বহু মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। সংস্থাটি জানিয়েছে, হামলার পর প্রথম দুদিনেই প্রায় এক লাখ মানুষ তেহরান ছেড়ে চলে গেছে। লেবাননে বলা হয়েছে, সেখানে ৫৮ হাজার মানুষ অন্যের বাড়ি, রাস্তা বা খোলা ময়দানের মতো জায়গায় আশ্রয় নিয়েছে।

তেহরানের একজন বাসিন্দা বলেন, ১২ দিনের যুদ্ধের সময় আমরা যা অনুভব করেছি, এবার যুদ্ধের তীব্রতা তার চেয়েও অনেক বেশি। আক্রমণের পরিমাণ এত বেশি যে, প্রতিটি দিন যেন এক মাসের মতো মনে হচ্ছে।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের কোম শহরে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই শহর থেকে ইসরাইলে হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। একই সঙ্গে ইসফাহান শহরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও ‘হামলা’ করেছে ইসরাইল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.