× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আসামের আকাশ থেকে নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ মার্চ ২০২৬, ০৫:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান রাডার থেকে নিখোঁজ। এটি জানিয়েছেন গুয়াহাটির প্রতিরক্ষা জনসংযোগ কর্মকর্তা (পিআরও)। বিমানটির অবস্থান নির্ধারণে এরইমধ্যে অনুসন্ধান অভিযান শুরু করা হয়েছে বলেও জানান তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (৫ মার্চ) ৪.৫ প্রজন্মের এই যুদ্ধবিমানটি আসামের কার্বি আংলং জেলায় একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনার সময় সন্ধ্যা প্রায় ৭টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং স্থানীয় বাসিন্দারা একটি জোরালো বিস্ফোরণের শব্দও শুনেছেন।

তবে এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি।

এদিকে বিমানটির পাইলটও নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করতে বর্তমানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ভারতীয় বিমানবাহিনীতে ২৫৯টি সুখোই সু-৩০ এমকেআই যুদ্ধবিমান। রাশিয়ার সঙ্গে যৌথভাবে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে (এইচএএল) বিমানটি তৈরি করা হয়। যৌথভাবে উৎপাদন করলেও রাশিয়া এই যুদ্ধবিমান ব্যবহার করে না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.