× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ মার্চ ২০২৬, ১১:৩৮ এএম

ছবি: সংগৃহীত।

এক দেশে সরকার পরিবর্তনের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) হোয়াইট হাউসে এ পরিবর্তনের হুমকি দেন তিনি। আবারও কিউবায় সরকার পরিবর্তনের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। খবর আলজাজিরার।

ট্রাম্প জানান, ইরানের বিরুদ্ধে তার প্রশাসনের চলমান যুদ্ধ শেষ হওয়ার পর কিউবায় মার্কিন পদক্ষেপ শুরু হতে পারে। এ সময় কিউবা ইস্যুতে ‘চমৎকার কাজ’ করার জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে ধন্যবাদ জানান তিনি।

ট্রাম্প বলেন, ‘কিউবায় যা ঘটছে তা আশ্চর্যজনক। আমরা প্রথমে এটি (ইরান) শেষ করতে চাই। তবে সেটি (কিউবা) হবে কেবল সময়ের ব্যাপার।’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক ভিন্ন উপায়ে অভাবনীয় সাফল্য পেয়েছি। আমি আমার প্রথম মেয়াদে সামরিক বাহিনীকে গড়ে তুলেছি এবং পুনর্গঠন করেছি। সত্যি বলতে, আমি যতটা চাই তার চেয়েও বেশি এটি ব্যবহার করছি; কিন্তু যখনই আমরা এটি ব্যবহার করেছি, আমরা দেখেছি যে এটি অবশ্যই কাজ করেছে।’

প্রসঙ্গত, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পর মধ্য আমেরিকার ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তখন বলেছিলেন, যদি ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে না আসে হাভানা, তাহলে নিকট ভবিষ্যতে মানবিক বিপর্যয়ের মধ্যে পড়বে কিউবা। এমনকি কোনো দেশ যদি কিউবায় তেল রপ্তানি করে, তাহলে সেই দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের হুমকিও দেন ট্রাম্প।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.