× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের সর্বোচ্চ নেতা হলেন মুজতাবা খামেনি

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ মার্চ ২০২৬, ১০:৪১ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতাবা হোসেইনি খামেনিকেই দেশটির পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচিত করা হয়েছে। ১৯৭৯ সালে রাজতন্ত্র অবসান ও ইসলামিক রিপাবলিক গঠিত হওয়ার পর দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুজতাবা খামেনি। 

রবিবার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

দেশটির ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট সুপ্রিম লিডার নির্বাচন করে। সর্বশেষ ভোটাভুটিতে তারা মুজতাবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেন। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোরও আহ্বান জানায়।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.