× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার মোজতবা খামেনিকে নিয়ে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, সবশেষ যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক।

১১ মার্চ ২০২৬, ১৪:২৬ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত করার চারদিন পরেও তাকে জনসমক্ষে দেখা যায়নি। এমনকি কোনো ভিডিও ভাষণও শেয়ার করেননি। গুঞ্জন উঠেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় মোজতবা আহত হয়ে থাকতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে, ৫৬ বছর বয়সী এই ধর্মগুরু সম্ভবত ইরানে চলমান মার্কিন-ইসরাইলি হামলায় আহত হয়েছেন, যাকে ইরানি সরকার রমজানের ‘জানবাজ’ বলে অভিহিত করেছে।

ইরানের রাষ্ট্রীয় টিভির প্রতিবেদনে উপস্থাপকরা, সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনির খবর প্রকাশ করার সময় তাকে ‘রমজান যুদ্ধে’ জানবাজ বা শত্রুদের দ্বারা আহত বলে বর্ণনা করেন। তারা আর বিস্তারিত কিছু বলেননি, যার ফলে তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরও তীব্র হয়ে ওঠে, বিশেষ করে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি।

জাতির উদ্দেশ্যে সরাসরি বা ভিডিও ভাষণ না দেয়ায় এমন ব্যাখ্যাও করা হতে পারে বলে প্রতিবেদনে বলা হয়।

তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সুস্থ ও নিরাপদে আছেন বলে জানা গেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পুত্র এবং একজন সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান বলেছেন, মোজতবা খামেনি আহত হয়েছেন বলে খবর শোনার পর তিনি তাদের সাথে যোগাযোগ করেছেন।

তিনি বলেন, ‘আমি খবর পেয়েছি যে মোজতবা খামেনি আহত হয়েছেন। আমি কিছু বন্ধুকে জিজ্ঞাসা করেছি যাদের সাথে যোগাযোগ ছিল। তারা আমাকে বলেছেন যে, আল্লাহকে ধন্যবাদ, খামেনি নিরাপদ এবং সুস্থ আছেন।’ 

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল তেহরানের নতুন নেতাকে হত্যার হুমকি দিয়েছিল।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.