× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রতিবেশী দেশে হামলার দায় অস্বীকার ইরানের, নেপথ্যে ‘শত্রুপক্ষ’ বলে দাবি

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ মার্চ ২০২৬, ১৪:২৩ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিবেশী দেশে সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য তেহরানকে দায়ী করা হলেও, ইরান এর পেছনে উল্টো ‘শত্রুপক্ষকে’ অভিযুক্ত করেছে। 

ইরানের সামরিক বাহিনীর জয়েন্ট কমান্ডের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের উদ্ভাবিত ড্রোনের অনুকরণে তৈরি নকল ড্রোন ব্যবহার করে এসব হামলা চালানো হচ্ছে, যাতে এর দায় ইরানের ওপর চাপানো যায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হলেও এর সপক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেনি তেহরান। সাধারণত ‘শত্রুপক্ষ’ বলতে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরাইলকে নির্দেশ করে থাকে।

গত দুই সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। এরই ধারাবাহিকতায় রোববার (১৫ মার্চ) সকালে সংযুক্ত আরব আমিরাত একটি ক্ষেপণাস্ত্র হামলার খবর নিশ্চিত করেছে। 

এছাড়া বাহরাইনেও সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক সংকেত বা সাইরেন বাজানো হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলীয় এলাকায় ধেয়ে আসা ১০টি ড্রোন আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে।

রোববার ইরানের দেওয়া বিবৃতিতে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই দাবি করা হয়েছে যে ইরানের তৈরি বিখ্যাত ‘শাহেদ-১৩৬’ ড্রোনের হুবহু নকল সংস্করণ, যা 'লুকাস' নামে পরিচিত, তা ব্যবহার করে তুরস্ক, ইরাক এবং কুয়েতের মতো আঞ্চলিক দেশগুলোর বিভিন্ন অপ্রাসঙ্গিক লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। তেহরানের দাবি, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই নকল ড্রোনগুলো ব্যবহার করে পরিকল্পিতভাবে এসব হামলা চালানো হচ্ছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.