× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ থামাতে দৌড়ঝাঁপ, ইরানে পৌঁছালো যুক্তরাষ্ট্রের প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ মার্চ ২০২৬, ২০:৩২ পিএম

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার মধ্যেই নতুন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত মিলেছে। যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। একটি নির্ভরযোগ্য সূত্রকে উদ্ধৃত করে আল  জানিয়েছে, পাকিস্তান সরাসরি এই বার্তা তেহরানের কাছে উপস্থাপন করেছে। এখন ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।

আল জাজিরার সাংবাদিক ওসামা বিন জাভেদ জানান, ট্রাম্প প্রশাসনের সময় প্রস্তুত করা একটি নথি পাকিস্তানের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এদিকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে। খুব শিগগিরই ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সম্ভাব্য বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

শুধু পাকিস্তানই নয়, এই প্রক্রিয়ায় সক্রিয় রয়েছে তুরস্কও। দেশটির ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট -এর পররাষ্ট্রবিষয়ক সহসভাপতি হারুন আরমাগান জানিয়েছেন, আঙ্কারা তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো উত্তেজনা কমানো এবং দুই দেশের মধ্যে সরাসরি আলোচনার পথ তৈরি করা।

বিশ্লেষকরা মনে করছেন, একাধিক দেশের মধ্যস্থতায় পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে—যেখানে যুদ্ধের বদলে আলোচনার পথই হতে পারে প্রধান ভরসা। সূত্র: আল জাজিরা


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.