× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ মার্চ ২০২৬, ২১:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে ইরান। এতে দেশটির ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের নিশানা করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির বার্তা সংস্থা আইএসএনএর প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মুয়াফ্ফাক সালতি বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়। এতে ঘাঁটির আবাসিক এলাকা ও সামরিক সরঞ্জাম লক্ষ্যবস্তু ছিল।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, এই ঘাঁটিটি তাদের বিরুদ্ধে বিমান হামলা পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

উল্লেখ্য, মুয়াফফাক সালতি বিমানঘাঁটি জর্ডানে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি,। এ ঘাঁটিতে উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম মোতায়েন রয়েছে এবং এটি আঞ্চলিক সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর আগে নতুন ধাপের অভিযান শুরু করেছে ইরানের বিপ্লাবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গোষ্ঠীটির সঙ্গে এ হামলায় যোগ দিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ। দুপক্ষের যৌথ হামলায় ইসরায়েলের শতাধিক শহরে সাইরেন বাজতে শোনা গেছে।

রোববার (২৯ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, উত্তর ইসরায়েলে ইরানি হামলার সঙ্গে একই সময়ে হিজবুল্লাহর রকেট হামলাও চলেছে। এর ফলে ১০০টিরও বেশি শহরে সাইরেন বেজে উঠেছে।

এদিকে আইআরজিসি জানিয়েছে, ইসরায়েলে নতুন ধাপে হামলা শুরু হয়েছে। এ হামলায় ৮৬টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে। ‘সানডে ডন বা রোববার ভোর’ নামক এ অভিযানে ইরাকের ভিক্টোরিয়া, কুয়েতের আরিফজান এবং সৌদি আরবের আল খার্জের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে নিশানা করা হয়েছে। অভিযানের মূল লক্ষ্য মার্কিন বাহিনীর ‘আকাশপথ ও ড্রোন পরিচালনার অবকাঠামো এবং অস্ত্রভাণ্ডার’।



Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.