× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালী অতিক্রম করেছে জাপানি মালিকানাধীন ট্যাঙ্কার

আন্তর্জাতিক ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৬, ২১:৫৩ পিএম

ছবি: সংগৃহীত।

জাপানি একটি শিপিং কোম্পানি সোমবার (৬ এপ্রিল) জানিয়েছে, তাদের সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন ভারতীয় পতাকাবাহী একটি ট্যাঙ্কার হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ এশিয়ার দেশের পথে রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার জবাবে ইরান কার্যত এ প্রণালি বন্ধ করে দিয়েছে, যা বৈশ্বিক অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহণের একটি গুরুত্বপূর্ণ পথ।

এ আন্তর্জাতিক নৌপথ প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে।

মিৎসুই ওএসকে লাইনসের এক মুখপাত্র এএফপিকে জানান, তাদের এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন আশা’ প্রণালি অতিক্রম করেছে।

তিনি বলেন, ‘ক্রু সদস্য ও জাহাজের পণ্য উভয়ই নিরাপদ রয়েছে।’ 

এটি ছিল জাপান-সম্পৃক্ত তৃতীয় জাহাজ, যা এই প্রণালি অতিক্রম করেছে।

শনিবার ভারত সরকার জানিয়েছিল, মিৎসুইয়ের সহযোগী প্রতিষ্ঠানের মালিকানাধীন আরেকটি এলপিজি ট্যাঙ্কার ‘গ্রিন সানভি’ নিরাপদে প্রণালি পার হয়েছে।

এর আগের দিন মিৎসুইয়ের সহ-মালিকানাধীন একটিসহ তিনটি ট্যাঙ্কার প্রণালি অতিক্রম করে।

মিৎসুইয়ের ‘সোহার এলএনজি’ জাহাজটি ১ মার্চের পর প্রথম এলএনজি ট্যাঙ্কার হিসেবে এ প্রণালি অতিক্রম করেছিল।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর পর যে অল্পসংখ্যক জাহাজ এ সংকীর্ণ নৌপথ অতিক্রম করেছে, তারা ইরানের অনুমোদিত একটি পথ ব্যবহার করেছে, যা লারাক দ্বীপের কাছ দিয়ে গেছে। প্রখ্যাত শিপিং সাময়িকী ‘লয়েডস লিস্ট’ এ পথকে ‘তেহরান টোল বুথ’ নামে উল্লেখ করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.