× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৌশলগতভাবে তেহরানের কাছে হেরেছেন ট্রাম্প : ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন বলে দাবি করেছে ইরান। ইরানের এক জ্যেষ্ঠ নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন। সূত্রটির দাবি, কৌশলগতভাবে তেহরানের কাছে পরাজিত হয়েছেন ট্রাম্প।

সূত্রটি বলেছে, ট্রাম্পের ক্রমবর্ধমান কঠোর ও আক্রমণাত্মক বক্তব্য তার নিয়ন্ত্রণ হারানোরই ইঙ্গিত দেয়। বিশেষ করে ইরানি জনগণের বিরুদ্ধে তার উসকানিমূলক ও অপমানজনক ভাষা ব্যবহারের বিষয়টি তা প্রমাণ করে।

ইরানের দাবি, দক্ষিণ ইসফাহানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে সমন্বয় করে নেওয়া ট্রাম্পের সামরিক পদক্ষেপও কৌশলগতভাবে ব্যর্থ হয়েছে।

তবে ইরান যুদ্ধের অবসান চায় বলে জানিয়েছে ওই সূত্র। কিন্তু ট্রাম্প যে সময়সীমা ও শর্ত দিয়েছেন, সে অনুযায়ী নয় বলেও উল্লেখ করা হয়।

সূত্র : সিএনএন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.