× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালির ওপর নিখোঁজ যুক্তরাষ্ট্রের ২০ কোটি ডলারের ড্রোন, বিধ্বস্ত নাকি ভূপাতিত?

আন্তর্জাতিক ডেস্ক।

১০ এপ্রিল ২০২৬, ১৭:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নজরদারি ড্রোন এমকিউ–৪সি শুক্রবার (১০ এপ্রিল) হরমুজ প্রণালির আকাশে নিখোঁজ হয়েছে। নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে এটি উড়ন্ত অবস্থায় জরুরি সতর্কবার্তা পাঠায়। ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খবর এনডিটিভি’র। 

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় প্রায় তিন ঘণ্টা নজরদারি শেষ করে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলায় ফেরার পথে ছিল। ওই সময় এটি ‘কোড ৭৭০০’—সাধারণ জরুরি অবস্থার সংকেত—পাঠায় এবং ধীরে ধীরে উচ্চতা হারাতে শুরু করে। এ সময় ড্রোনটি ইরানের দিকেও সামান্য অগ্রসর হয়েছিল বলে জানা গেছে।

চালকবিহীন এই বিমান নিখোঁজ হওয়ার আগে দ্রুতগতিতে উচ্চতা হারাচ্ছিল বলে শনাক্ত করা হয়। এরপর থেকেই এর অবস্থান সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি।   

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই দিন পর এই ঘটনা ঘটল। ওই চুক্তিতে ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় চালুর বিষয়ে সম্মত হয়েছিল।

এমকিউ–৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল নজরদারি ড্রোনগুলোর একটি, যার মূল্য ২০ কোটি ডলারেরও বেশি। এটি দীর্ঘ সময় ধরে বিস্তৃত সমুদ্র এলাকায় কৌশলগত নজরদারি চালাতে সক্ষম এবং প্রায়ই পি-৮এ পসিডন টহল বিমানের সহায়ক ‘আকাশচর চোখ’ হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের অধীনে উপসাগরীয় অঞ্চলে এসব ড্রোন মোতায়েন রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.