× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আজ থেকে ইরানি বন্দরগুলোতে মার্কিন অবরোধ কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। সোমবার ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এ অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম)।

সেন্টকোম এক বিবৃতিতে জানায়, অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে জাহাজ ভিড়তে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ বন্দরগুলোতে অবস্থান করছে, সেগুলোকেও বের হতে দেওয়া হবে না। কোনো জাহাজ এই নির্দেশ অমান্য করলে তা লক্ষ্য করে সামরিক ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বার্তায় সেন্টকোম জানায়, আরব সাগর ও ওমান উপসাগরে অবস্থিত ইরানি বন্দরসহ দেশের সব বন্দরে এ অবরোধ সমানভাবে কার্যকর করা হবে। বিশ্বের যেকোনো দেশের জাহাজের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে, যদি তারা ইরানের বন্দর বা উপকূলীয় এলাকায় প্রবেশের চেষ্টা করে।

তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশে যাওয়া জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হবে না বলেও উল্লেখ করা হয়েছে।

সেন্টকোম আরও জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য জাহাজগুলোর সুবিধার্থে অবরোধ কার্যকরের আগে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ও ইরানি প্রতিনিধিদের মধ্যে ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে অবরোধের হুমকি দেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই সেন্টকোম এই অবরোধ কার্যকরের ঘোষণা দেয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.