× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নৌ অবরোধ কার্যকর: হরমুজ থেকে ১০ জাহাজ ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

১৬ এপ্রিল ২০২৬, ১৫:৪৪ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার থেকে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ার পর কোনো জাহাজই এই অবরোধ ভেঙে পার হতে পারেনি। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানের উপকূলে চলাচলকারী জাহাজগুলোকে আটকানো বা ফেরত পাঠানো হচ্ছে। তবে ইরান ছাড়া অন্য দেশের গন্তব্যে যাত্রা করা জাহাজগুলোকে প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। বিবিসির প্রতিবেদন থেকে িএ তথ্য জানা গেছে।

গত রাতের এক হালনাগাদ তথ্যে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, “সোমবার থেকে অবরোধ শুরুর পর এখন পর্যন্ত ১০টি জাহাজকে ফেরত পাঠানো হয়েছে এবং কোনো জাহাজই অবরোধ ভেঙে অতিক্রম করতে পারেনি।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য হলো হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলো থেকে ইরান যে অর্থ আদায় করে তা বন্ধ করা, যাতে দেশটির ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করা যায় এবং একই সঙ্গে ইরানের তেল রপ্তানি কমিয়ে আনা।

অন্যদিকে, ইরান এই অবরোধকে ‘দস্যুতা’ বলে আখ্যা দিয়েছে এবং এর পাল্টা প্রতিক্রিয়ায় পারস্য উপসাগর, ওমান উপসাগর ও লোহিত সাগরে নৌ চলাচল লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বুধবার আরও জানায়, বন্দর আব্বাস (ইরান) থেকে যাত্রা করা একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ মার্কিন অবরোধ এড়ানোর চেষ্টা করেছিল। তবে গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস স্প্রুয়ান্স দ্রুত পদক্ষেপ নিয়ে জাহাজটিকে অন্যদিকে ঘুরিয়ে দেয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.