× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ট্রাম্পকে নোবেল দেওয়ায় কোনো অনুশোচনা নেই’

আন্তর্জাতিক ডেস্ক।

১৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম

ছবি: সংগৃহীত।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল প্রতীকীভাবে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা অনুভব করেন না।

শনিবার (১৮ এপ্রিল) মাদ্রিদে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘বিশ্বে এমন একজন নেতা আছেন, যিনি ভেনেজুয়েলার স্বাধীনতার জন্য নিজের দেশের নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলেছেন।’

মাচাদো জানান, জানুয়ারিতে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই মেডেলটি তাকে দেন। 

এর মাত্র দুই সপ্তাহ আগে ট্রাম্পের নির্দেশে মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। বর্তমানে মাদুরো নিউইয়র্কে মাদক-সংক্রান্ত অভিযোগে আটক আছেন।

মাচাদো বলেন, ট্রাম্পের এই সামরিক অভিযান ভেনেজুয়েলার জনগণ কখনো ভুলবে না। তাই তিনি আবারও জোর দিয়ে বলেন, ‘আমি যা করেছি, তা নিয়ে আমার কোনো অনুশোচনা নেই।’

তিনি আরও জানান, ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে তিনি শিগগিরই ভেনেজুয়েলায় ফেরার পরিকল্পনা করছেন। মাদ্রিদে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাইকে দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

মাচাদো বলেন, ‘গত ২৭ বছর আমরা যে সংগ্রাম করেছি, তা ছিলো এমন একটি দিনের জন্য—যেদিন আমরা একসঙ্গে ফিরে এসে একটি স্বাধীন দেশ গড়ে তুলবো। ‘

উল্লেখ্য, সম্প্রতি ভেনেজুয়েলার বিরোধী দল প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। মাচাদো এখনো জানাননি তিনি নির্বাচনে অংশ নেবেন কি না। তবে ২০২৪ সালের নির্বাচনে তাকে প্রার্থী হতে নিষিদ্ধ করা হয়েছিল, যেখানে মাদুরো পুনর্নির্বাচিত হন, যা বিরোধীরা কারচুপি বলে দাবি করে। -তথ্যসূত্র: এনডিটিভি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.