× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজে ইরানের নাম ভাঙিয়ে প্রতারণা, ক্রিপ্টোতে ট্রানজিট ফি দাবি

আন্তর্জাতিক ডেস্ক।

২১ এপ্রিল ২০২৬, ১৩:৪৭ পিএম

ছবি: সংগৃহীত।

‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে যেতে চাইলে ক্রিপ্টোকারেন্সিতে অর্থ দিতে হবে’ এমন বার্তা পাঠাচ্ছে একদল প্রতারক। তারা নিজেদের ইরানি কর্তৃপক্ষ বলে পরিচয় দিচ্ছে। গ্রিক সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ম্যারিস্কস এই বিষয়ে সতর্কতা জারি করেছে।

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই বার্তাগুলো সম্পূর্ণ প্রতারণা।’ তারা আরও জানিয়েছে, এই বার্তাগুলো ইরানি কর্তৃপক্ষ পাঠায়নি।

ম্যারিস্কস জানিয়েছে, শনিবার প্রণালি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গুলিবিদ্ধ হওয়া অন্তত একটি জাহাজ এই প্রতারণার শিকার বলে তারা মনে করছে।

এদিকে পরিস্থিতি দিন দিন আরও জটিল হচ্ছে। ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধের জবাবে ইরান হরমুজ প্রণালিতে নতুন করে অবরোধ জারি করেছে। 

এর ফলে এখন শত শত জাহাজ ও প্রায় ২০ হাজার নাবিক উপসাগরে আটকা পড়ে আছেন। তারা হরমুজ প্রণালি পার হতে পারছেন না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.