× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন মন্ত্রিসভার প্রথম জাপান বংশোদ্ভূত সদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

০৪ মে ২০২২, ১৫:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন মন্ত্রিসভার জাপান বংশোদ্ভূত প্রথম সদস্য নরমান মিনেটা মৃত্যুবরণ করেছেন।

আরব নিউজের একটি খবরে গত মঙ্গলবার  ৯০ বছর বয়সি এ রাজনৈতিক মেরিল্যান্ডে তার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা যায়।

১৯৬৭ সালে সান জোসে সিটি কাউন্সিলর পদে নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করলেও মিনেটার কর্মজীবন শুরু হয় সেনা সদস্য হিসেবে।

১৯৭১ সালে তিনি ওই সিটির মেয়র নির্বাচিত হন। ১৯৭৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি মার্কিন সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বলে জানা যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.