× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক।

০২ মে ২০২৬, ১৩:২৪ পিএম

ছবি: সংগৃহীত।

ইতালি ও স্পেনকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দেশ দুটি থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

শনিবার (০২ মে) টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ইতালি আমাদের কোনো সাহায্য করেনি, আর স্পেন ছিল একেবারেই ভয়াবহ। তাহলে কেন করব না? ন্যাটো মিত্ররা ইরান যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দেয়নি। আমরা ইউরোপকে ইউক্রেন ইস্যুতে সাহায্য করেছি, কিন্তু যখন আমাদের তাদের দরকার ছিল, তারা পাশে ছিল না। এটা আমাদের মনে রাখতে হবে।

২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য অনুযায়ী, ইতালিতে ১২ হাজার ৬৬২ এবং স্পেনে ৩ হাজার ৮১৪ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। যুক্তরাষ্ট্রের ডিফেন্স ম্যানপাওয়ার ডাটা সেন্টারের (ডিএমডিসি) বরাতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেন এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছেন। তিনি বলেন, এর পেছনের কারণ আমি বুঝতে পারছি না। সবারই জানা, আমরা হরমুজ প্রণালি ব্যবহার করিনি। বরং আমরা জাহাজ চলাচল রক্ষায় একটি মিশন পরিচালনার প্রস্তাব দিয়েছিলাম। এটি মার্কিন সামরিক বাহিনী অত্যন্ত প্রশংসা করেছে।

টাইম ম্যাগাজিন ইতালি ও স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে মন্তব্যের জন্য যোগাযোগ করেছে। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো জবাব মেলেনি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.