ইরানের নেতা মোজতবা খামেনি সাম্প্রতিক বার্তাগুলোতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত কিছু বক্তব্য তুলে ধরেছেন।
ফারস নিউজ এজেন্সির রাজনৈতিক প্রতিবেদকের বরাতে জানা যায়, তার সাম্প্রতিক বার্তাগুলোতে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী নিয়ে গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।
নিচে তার ১০টি কৌশলগত বক্তব্য তুলে ধরা হলো:
১. পারস্য উপসাগরীয় অঞ্চলে আমেরিকান বিদেশি শক্তির উপস্থিতি এবং তাদের ঘাঁটি স্থাপনই এ অঞ্চলের নিরাপত্তাহীনতার প্রধান কারণ।
২. যুক্তরাষ্ট্রের কৃত্রিম ও দুর্বল সামরিক ঘাঁটিগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতেও অক্ষম।
৩. আমেরিকামুক্ত পারস্য উপসাগর অঞ্চলের ভবিষ্যৎ হবে উজ্জ্বল, যা এ অঞ্চলের জনগণের উন্নতি, শান্তি ও কল্যাণে কাজ করবে।
৪. পারস্য উপসাগর ও ওমান সাগরের জলসীমায় আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্যের অংশীদার।
৫. পারস্য উপসাগরে দুষ্ট বিদেশি শক্তির কোনো স্থান নেই, তাদের স্থান কেবল এর গভীর তলদেশে।
৬. পারস্য উপসাগরে ইসলামী ইরানের বিজয়ের ধারাবাহিকতা অঞ্চল ও বিশ্বের নতুন ব্যবস্থার সূচনা।
৭. হরমুজ প্রণালীর ওপর ইরানের ব্যবস্থাপনা কার্যকর করার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলকে নিরাপদ করা।
৮. হরমুজ প্রণালীকে শত্রুপক্ষের অপব্যবহার থেকে মুক্ত করা।
৯. নতুন আইনগত কাঠামো ও হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনার মাধ্যমে আঞ্চলিক জাতিগুলোর শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা।
১০. হরমুজ প্রণালীর নতুন ব্যবস্থাপনা থেকে সৃষ্ট অর্থনৈতিক সুফলে ইরানি জাতির আনন্দ ও সমৃদ্ধি নিশ্চিত করা।
সূত্র: ফার্স নিউজ এজেন্সি