× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষেপণাস্ত্রের শক্তিতেই অধিকার আদায়, আলোচনায় কেবল বাস্তবতা স্বীকারে বাধ্য করি: ইরান

৩০ মে ২০২৬, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত।

ইরানের সংসদ স্পিকার বাঘের ঘালিবাফ সামাজিক মাধ্যমে এক বার্তায় লিখেছেন, আমরা অধিকার বা সুবিধা আলোচনার টেবিলে অর্জন করি না; সেগুলো আদায় করি ক্ষেপণাস্ত্রের শক্তিতে। আলোচনায় আমরা কেবল প্রতিপক্ষকে সেই বাস্তবতা মেনে নিতে বাধ্য করি।

পার্সটুডের বরাতে ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার এক্সে দেওয়া তিন দফা বার্তায় কলিবফ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা প্রসঙ্গে ইরানের স্পষ্ট অবস্থান তুলে ধরেন।

বার্তার দ্বিতীয় অংশে তিনি বলেন, ‘কোনো প্রতিশ্রুতি বা কথার ওপর আমাদের আস্থা নেই; কেবল আচরণই আমাদের কাছে মানদণ্ড। প্রতিপক্ষ পদক্ষেপ নেওয়ার আগে আমরা কোনো পদক্ষেপ নেব না।’

তৃতীয় অংশে কলিবফ বলেন, ‘যেকোনো চুক্তির প্রকৃত বিজয়ী সে-ই, যে চুক্তির পরের দিন থেকেই আরও ভালোভাবে যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে।’

সূত্র: সিনহুয়া

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.