× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের হামলার শঙ্কায় বাহরাইন ও কাতারে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক।

১২ জুলাই ২০২৬, ১০:১৫ এএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি জাহাজে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনী হামলার পর তেহরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  এ হামলার পর ইরান উপসাগরী অঞ্চলগুলোতে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এমন পরিস্থিতিতে বাহরাইন ও কাতারে সতর্কতা জারি করা হয়েছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে দেশটির বাসিন্দাদের শান্ত থাকার এবং দ্রুত নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা ঝুঁকির মাত্রা বর্তমানে অনেক বেশি। তাই সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলতে এবং বাড়ি বা নিরাপদ স্থানে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।  বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি বড় নৌঘাঁটি রয়েছে। আর কাতারে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি অবস্থিত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.