× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক।

১২ জুলাই ২০২৬, ১৫:৩৩ পিএম

ছবি: সংগৃহীত।

ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে শনিবার (১১ জুলাই) ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গাইডেড বোমা দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, রাজধানী কিয়েভেও ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশুসহ ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র।

কিয়েভে অবস্থানরত সাংবাদিকরা জানান, ভোররাতে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।  প্রথম বিস্ফোরণের কয়েক মিনিট পরই শহরে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে রাশিয়া প্রায় প্রতিদিনই কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে অতি দ্রুতগতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একের পর এক হামলায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ বেড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাতভর রাশিয়া ১২০টির বেশি ড্রোন এবং ১২টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এর মধ্যে অর্ধেকই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।

তিনি বলেন, ‘বিমান হামলার সতর্কবার্তা জারির আগেই বেসামরিক অবকাঠামোতে হামলা হয়েছে।’

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপে কাজ করার ভিডিও প্রকাশ করেন। তিনি জানান, কিয়েভে আবাসিক ভবন, অফিস এবং একটি ধর্মতাত্ত্বিক শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে দেশের আরও কয়েকটি অঞ্চলে উদ্ধার অভিযান চলছে।

এদিকে, উত্তরাঞ্চলের সুমি শহরে রাশিয়ার গাইডেড বিমান বোমার হামলায়  একটি ছোট মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের মেয়র আরতেম কোবজার।

এ ছাড়া পূর্বাঞ্চলের স্লোভিয়ানস্ক  শহরে রুশ হামলায় একজন নিহত এবং দক্ষিণাঞ্চলের ওডেসা শহরে ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.