× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বন্দর আব্বাসে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ জুলাই ২০২৬, ১৩:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের দক্ষিণাঞ্চলের শহর বন্দর আব্বাসে একটি মার্কিন নির্মিত ড্রোন ভূপাতিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ‘লুকাস’ নামের ওই ড্রোনটি আত্মঘাতী (কামিকাজে) আক্রমণে ব্যবহার হত। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এমন খবর দিয়েছে।

তাসনিম জানিয়েছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করার পর নির্ভুলভাবে লক্ষ্যভেদ করে গুলি করে ভূপাতিত করে।

তবে এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরকে কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এমন পরিস্থিতিতে ড্রোন ভূপাতিতের এই দাবি দুই দেশের চলমান সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.