× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মার্কিন মিত্রদের জ্বালানি রপ্তানি রুটে হামলা চালাবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত।

ইরানে চলমান মার্কিন আগ্রাসন না থামলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যবহৃত তেল ও গ্যাস রপ্তানির গুরুত্বপূর্ণ রুট লক্ষ্যবস্তু হবে বলে জানিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সতর্ক করে হুঁশিয়ারি ছুড়েছে।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানি ‘হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’

এ মন্তব্যকে আঞ্চলিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক জাহাজ চলাচলের রুট, তেল-গ্যাস পরিবহন ব্যবস্থা এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে আরও পদক্ষেপ নেবে। যদিও নির্দিষ্ট কোনো দেশ, স্থাপনা বা রুটের নাম উল্লেখ করেনি আইআরজিসি।

তবে এমন হুঁশিয়ারি বাস্তবে কার্যকর হলে পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথে তেল ও গ্যাস পরিবহনে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে। এতে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার আশঙ্কাও রয়েছে।

আইআরজিসির এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র বা সংশ্লিষ্ট কোনো মিত্র দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.