× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিশরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ১১ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

০৭ মে ২০২২, ১৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত

মিশরে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক সেনা কর্মকর্তাসহ ১১ সেনা নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার মিশর সেনাবাহিনীর পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। খবর রয়টার্সের।

মিশর সেনাবাহিনীর মুখপাত্র জানান, সুয়েজ খালের পূর্বে একটি জল উত্তোলন কেন্দ্র সন্ত্রাসী হামলা ব্যর্থ করে দেওয়া হয়েছে। এ সময় একজন কর্মকর্তা ও দশজন মিশরীয় সেনা নিহত হয়েছে। স্টেশনে হামলাকারী জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পর নিরাপত্তা কর্মীরা নিহত হয়। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়।

একটি বিবৃতিতে সেনাবাহিনীর মুখপাত্র বলেন, সিনাইয়ের একটি বিচ্ছিন্ন এলাকায় সন্ত্রাসীদের খোঁজে ঘেরাও করা হচ্ছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.