× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ হয় পুরোপুরি থামবে, নয়তো পুরো মধ্যপ্রাচ্যই যুদ্ধে জড়াবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

২৩ জুলাই ২০২৬, ০৯:৪৮ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত প্রসঙ্গে কড়া হুশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি সতর্ক করে বলেছেন, হয় পুরো অঞ্চল পুরোপুরি যুদ্ধমুক্ত হবে, নয়তো মধ্যপ্রাচ্যের সবগুলো দেশই এই সংঘাতে জড়িয়ে পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যে অঞ্চলে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউ-ও তেল বিক্রি করতে পারবে না। যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয়, তবে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। আর হরমুজ প্রণালির প্রকৃত নিরাপত্তা কেবল মার্কিন বাহিনীর অনুপস্থিতিতেই সম্ভব।

তিনি আরও জানান, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনো যুদ্ধপূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে না। গালিবাফ সম্প্রতি বলেছিলেন, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি এখন ওয়াশিংটনের সঙ্গে যে-কোনো দরকষাকষিতে তেহরানের সবচেয়ে বড় হাতিয়ার এবং প্রতিরোধ ব্যবস্থা হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়েই পরিবাহিত হতো।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.