× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পশ্চিম তীরে মসজিদে আগুন, ৮০ ফিলিস্তিনি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক।

২৬ জুলাই ২০২৬, ১১:৫৩ এএম

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা শহরের আল-রাহমা মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে ফিলিস্তিনি সংবাদমাধ্যম জানিয়েছে, মসজিদে আগুন দিয়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা। ওই হামলায় মসজিদটির ক্ষতি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মসজিদে আগুন জ্বলছে। তবে এ ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি।

তবে একই সময়ে পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে অন্তত ৮০ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানায়, নাবলুস, রামাল্লাহ, জেনিন, হেবরন, বেথলেহেম ও তুলকারেমসহ বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

এ ছাড়া জেনিন শহর ও আশপাশের একাধিক গ্রামে বড় পরিসরের সামরিক অভিযান শুরু করেছে ইসরাইলি বাহিনী। 

ইসরাইলি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, পশ্চিম তীরের প্রধান সড়ক ও বিভিন্ন গ্রামের প্রবেশপথে অতিরিক্ত চেকপোস্ট বসিয়ে কঠোর চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

সাম্প্রতিক সংঘর্ষে চার ফিলিস্তিনি ও দুই ইসরাইলি সেনা নিহত হওয়ার পর পশ্চিম তীরে নিরাপত্তা অভিযান আরও জোরদার করেছে ইসরাইল। ধরপাকড় ও হয়রানির মাত্রাও বেড়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.