× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাব আল-মান্দেব প্রণালিতে ফি নেওয়ার খবর নাকচ করল হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক।

০১ আগস্ট ২০২৬, ১০:২৭ এএম

ছবি: সংগৃহীত।

বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ফি আদায়ের পরিকল্পনার খবর অস্বীকার করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

হুথি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টার (এইচওসিসি) এক বিবৃতিতে জানায়, বিভিন্ন সংবাদমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে এ ধরনের যে খবর প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন।

বিবৃতিতে বলা হয়, ‘বাব আল-মান্দেব প্রণালি দিয়ে চলাচলে কোনো ধরনের ফি নেওয়া হচ্ছে না। এই পথ ব্যবহার সম্পূর্ণ বিনামূল্যে।’

এতে আরও বলা হয়, হুথিদের ঘোষিত নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকা সব জাহাজ নিরাপদে প্রণালিটি অতিক্রম করতে পারবে।

এর আগে, গত ২০ জুলাই সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধের ঘোষণা দেয় হুথিরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ইয়েমেনে সৌদি আরবের অবরোধ ও হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.