× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ আগস্ট ২০২৬, ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের ‘অ্যাট নাইট’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি দ্রুত চালু না হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে পারে।

তিনি আরও জানান, মঙ্গলবার ইরানের সঙ্গে সারাদিন ধরে আলোচনা হয়েছে।

তিনি আলোচনাকে ইতিবাচক বলে উল্লেখ করলেও সতর্ক করে বলেন, সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের বিরুদ্ধে ‘খুব কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে।

ট্রাম্প আরও বলেন, আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হলে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত।

এদিকে, কাতার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা অগ্রগতি অর্জন করেছেন। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তবে তেহরান তা অস্বীকার করেছে।

কাতারের আমিরি দিওয়ান (আমিরের কার্যালয়) জানিয়েছে, মঙ্গলবার এক ফোনালাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দূরত্ব কমানো এবং একটি স্থায়ী সমাধানের সম্ভাবনা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.