ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো আলোচনা চলছে না। জুনে সই হওয়া একটি অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন মেনে না চলা পর্যন্ত তেহরানও আলোচনা শুরু করবে না। রবিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ কথা বলেছেন। তিনি জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান হচ্ছে।
আরাগচি আবারও ইরানের অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে একটি চুক্তি এখন ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে।
তবে এই চুক্তির ফলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার খুলে দেওয়া হবে না।
মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে আরাগচির বক্তব্য তুলে ধরা হয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র অন্য শর্তগুলো পূরণ করলে এবং প্রণালিটি আবার জাহাজ চলাচলের জন্য খুলে দিলে কোন নতুন নৌপথ ব্যবহার করা হবে, চুক্তিতে তা নির্ধারণ করা হবে।