× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৩০০০ কিমি রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক।

১০ আগস্ট ২০২৬, ১০:৪৯ এএম

ইরানের শাহেদ ১৩৬ বি ড্রোনের পর পৃথিবীর ২য় দীর্ঘতম প্রায় ৩,০০০ কিলোমিটার রেঞ্জের কামিকাজে ড্রোন তৈরি করলো পাকিস্তান!
কামিকাজে ড্রোন প্রযুক্তির দুনিয়ায় এক বিশাল এবং অভাবনীয় বড় ধামাকা দেখাল পাকিস্তান।

সম্প্রতি পাকিস্তানের সামরিক প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে দুটি অত্যন্ত দূরপাল্লার ড্রোন— এস-৩৬৯ এবং ডি-২৪৮। এর মধ্যে ডি-২৪৮ ড্রোনটির রেঞ্জ বা পাল্লা প্রায় ৩,০০০ কিলোমিটার, যা এই প্রযুক্তির ইতিহাসে বিশ্বমঞ্চে ইরানের ৪,০০০ কিমির শাহেদ ১৩৬ বি-এর পর পৃথিবীর ২য় দীর্ঘতম রেঞ্জের কামিকাজে ড্রোন।

পাকিস্তানের পশ্চিম সীমান্ত (বেলুচিস্তান প্রদেশ) থেকে ইসরায়েলের সোজা আকাশপথের দূরত্ব প্রায় ২,৭০০ থেকে ৩,০০০ কিলোমিটার। অর্থাৎ, এই ড্রোনটি পাকিস্তানের শেষ সীমানা থেকে উৎক্ষেপণ করলে সরাসরি ইসরায়েলের যেকোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম।

একই সঙ্গে পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে ভারতের দুই কৌশলগত শেষ সীমানা— উত্তর-পূর্বের অরুণাচল প্রদেশ (দূরত্ব প্রায় ২,২০০ কিমি) এবং ভারত মহাসাগরের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (দূরত্ব প্রায় ২,৮৫০ কিমি) উভয় অঞ্চলের দূরত্বই এই ড্রোনের ৩,০০০ কিমি সীমার ভেতরে। অর্থাৎ, পুরো ভারত এই ড্রোনের রেঞ্জে।

ডি-২৪৮ দেখতে অবিকল ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের মতো। এর রেঞ্জ ২,২২০ থেকে ৩,০০০ কিলোমিটার। এটি প্রায় ১৪ ঘণ্টা একটানা উড়তে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সাহায্যে জিপিএস ছাড়াই লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে।

অপরদিকে, এস-৩৬৯-এর অ্যারো-ডেল্টা ডিজাইন এটিকে মাঝআকাশে অত্যন্ত স্থিতিশীল রাখে এবং এটিও দূরপাল্লার নিখুঁত হামলায় সক্ষম। 
সামরিক বিশেষজ্ঞদের মতে, এই ড্রোন দুটি পাকিস্তান সামরিক বাহিনীতে যুক্ত হলে পাকিস্তানের হামলা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হবে।
সূত্র: পাকিস্তান টেলিগ্রাফ 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.