× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঢাকা-দিল্লি বন্ধুত্ব আরও শক্তিশালী করতে চায় ভারত: দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক।

১৫ আগস্ট ২০২৬, ০৯:২৩ এএম

ছবি: সংগৃহীত।

ঢাকা ও দিল্লির বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজে আগ্রহী ভারত সরকার। দেশটির ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) সকালে ঢাকাস্থ দূতাবাসে এক অনুষ্ঠানে এই কথা জানান ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি একই সুতোয় গাঁথা। অভিন্ন ইতিহাস ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মধ্য দিয়ে এগিয়ে চলছে দুদেশের সম্পর্ক।’

বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে খারত অংশীদারিত্ব বাড়াচ্ছে বলেও জানান হাইকমিশনার।

তিনি আরও বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের যোগাযোগই বাংলাদেশ-ভারত বন্ধুত্বের মূল শক্তি। দুদেশের বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে চায় ভারত।’

যৌথ সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান দীনেশ ত্রিবেদী। শান্তি, সহযোগিতা ও সংলাপ ভারতের পররাষ্ট্রনীতির মূল স্তম্ভ উল্লেখ করে তিনি বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে গ্লোবাল সাউথে নেতৃত্ব দিচ্ছে ভারত।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.