× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পা দিয়েই সন্তানের যত্ন নেন হাতহীন মা

০৯ মে ২০২২, ০২:৩৬ এএম

সন্তান মানুষ করতে কী না করেন মা। নিজের জীবন দিতেও ভাবেন না একবারও। এমনই এক লড়াকু মায়ের ভিডিও ভাইরাল হলো এবারের আন্তর্জাতিক মা দিবসে।

ভিডিওতে দেখা যায়, জন্মগতভাবে হাত নেই, এমন এক মায়ের ছবি; যিনি পা দিয়েই জামা পরাচ্ছেন সন্তানকে। মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কই!

সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে সাড়ে ৪ মিনিটের সেই ভিডিও। তাতে দেখা যাচ্ছে, বেলজিয়ামের শিল্পী সারাহ তালবি পা দিয়ে ছোট্ট সন্তানের জামা খুলছেন, তার পর অন্য একটি জামা পরিয়ে দিচ্ছেন।  জন্ম থেকেই তালবির হাত নেই।

ভিডিওটি তালবি আপলোড করেন নিজের ইউটিউব চ্যানেলে। মা দিবসে সেই ভিডিওর একটি সংক্ষিপ্ত ভার্সন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.